ক্ষেপণাস্ত্র হামলার সাইরেন বাজলে যখন দক্ষিণ ইসরায়েলের অনেক বাসিন্দা বেজমেন্টে আশ্রয় নেন, ৫৪ বছর বয়সী ডেভিড আজরান তখন বারান্দায় গিয়ে দাঁড়ান। আকাশজুড়ে আলোর অজস্র রেখা দেখা যায়। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা থেকে ছোড়া ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের বিচ্ছুরণ দেখেন তিনি।

কাঁধে একটি অ্যাসল্ট রাইফেল ঝুলিয়ে খালি পায়ে মাটিতে দাঁড়িয়ে আজরান বলেন, ‘আমি সাধারণ কোনো লোক নই।’ তবে ইসরায়েলের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষাব্যবস্থার ওপর তাঁর যে অগাধ আস্থা ছিল, তা এখন টলে গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *